• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

তানভীর আহমেদ হীরাঃ

বিএনপির জামাতের অগ্নি সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলার প্রতিবাদে জামালপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (৩০জুলাই) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাড়া দেশের ন্যায় জামালপুর শহরের পিটিআই মোড় থেকে পৌর আওয়ামী লীগের আয়োজনে বিএনপির জামাতের অগ্নি সন্ত্রাস নৈরাজ্য বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল পূর্বক পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিমের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান,সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু,প্রচার ও প্রকাশনা সম্পাদক ছরোয়ার হোসেন শান্ত প্রমুখ।
বক্তা বলেন, জামাত-বিএনপি’র অগ্নি সংযোগ জ্বালাপোড়াও সন্ত্রাস ঢাকা সহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টিকারিদের প্রতিহত করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে। রাজপথে বিশৃঙ্খলা দেশের মানুষকে অশান্তিতে না রেখে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। তা না হলে আবার নির্বাচনের ট্রেন ফেল করবেন। ভুলে যাবেন না দেশে প্রতিটি প্রান্তে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে সজাগ অবস্থায় রয়েছে।দেশকে অস্থিতিশীল দেশের মানুষকে বিপদে ফেললে জ্বালাও পোড়াও ঘটালে রাজপথে আপনাদের দাঁত ভাঙ্গা জবার দেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।