• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান

জামালপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় শোক দিবস পালিত 

 

জামালপুর সংবাদদাতা ঃ
জামালপুর  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটির উপলক্ষে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সার্বিক নির্দেশনায় বিদ্যালয়ের দিবা ও প্রভাতী শাখার শিক্ষক শিক্ষিকা মন্ডলির সমন্বয়ে ছাত্রীদের নিয়ে সকালে শহরের সকল বাজারস্থ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এছাড়া সরকারি বিধি মোতাবেক জাতীয় পতাকা অর্ধ নিমিত,কালো পতাকা উত্তোলন ও কালো বেজ ধারন করা হয়।
পরে বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  জাতীয় শোক দিবস তাৎপর্য তুলে ধরে ছাত্রীদের মাঝে  আলোচনা করা হয়।
 এছাড়া বিদ্যালয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, আবৃতি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ বিষয়ে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু ও তার আদর্শ বুকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে আহ্বান জানান।
পরে ১৫ ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুল  হক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।