• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দেওয়ানগঞ্জে সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডন্ডেশনের আয়োজনে ১৭তম চক্ষু শিবির অনুষ্ঠিত

 

এম.এফ,এ মাকামঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে পাররাম রামপুর ইউনিয়নে বিনামূল্যে  লেন্স সংযোজন ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

 

১৭ সেপ্টেম্বর সকালে তারাটিয়া আলহাজ্ব লাল মাহমুদ  উচ্চ বিদ্যালয় মাঠে সাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডন্ডেশনের আয়োজনে অনুষ্টিত ১৭ তম চক্ষু শিবিরে  বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল মোঃ সুমন কান্তি চৌধুরী, পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজ সেবক সাখাওয়াত হোসাইন .

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন্দ,  বীর মুক্তিযোদ্ধা আফসার আলী,পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিকুজ্জামান আতিক সহ আরো অনেকে।

এ সময় চক্ষুশিবিরে বিনামূল্যে পাঁচ শত রোগীকে সানি অপারেশন, লেন্স সংযোজন করা সহ ইস্পাহানি ইসলামিয়া হাসপাতালের মাধ্যমে চক্ষু রোগের যাবতীয় চিকিৎসা করা ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

এ বিষয়ে চক্ষু শিবিরের আয়োজক বিশিষ্ট সমাজ সেবক সাখাওয়াত হোসাইন বলেন,গ্রামের হতদরিদ্র  মানুষের মাঝে চক্ষু চিকিৎসার যাবতীয় বিনামূল্যে লেন্স সংযোজন,ছানি অপারেশন ,চশমা বিতরন করে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সবার পাশাপাশি খাদ্য সরবারাহ করে মানুষের  পাশে থাকতে চাই। কোন প্রতিদানের জন্য নয় নিজের খবচের মানুষের অমূল্য সম্পদ চক্ষু চিকিৎসা সেবা দিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এই কাজ অব্যহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।