• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশ ও মিছিল

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামালপুরের বকশীগঞ্জ ওলামা ঐক্য পরিষদ ও বিভিন্ন ইসলামী সংগঠন। 

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিলটি বকশীগঞ্জ এন.এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়।মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে মওলানা হামিদুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,বকশীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী মোহাম্মদ আলী,খানবাড়ী জামে মসজিদের খতিব মুহিব হাসান, মওলানা আবদুল মজিদ, মওলানা আমিনুল ইসলাম,মওলানা শাহজালাল প্রমুখ।

এ বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।