• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে সাত বছরেও বিচার হয়নি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীক  এর হত্যাকারীদের

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীক  এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকালে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও জামালপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে শহরের ফৌজদারি মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মোঃ রব্বানী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি শাহজাদা হোসেন আকন্দ, নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক এর ছেলে মিজানুর রহমান মুকুল ,নিহতর ভাই কাওছার সহ আরো অনেকে।
এ সময় বক্তারা  বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেকের হত্যাকারী গৌড় চন্দ্র, তপন বড়ুয়া ,আনিসুর রহমান ও সোহরাবের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি জানান।
উল্লেখ্য যে গত ২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেলস্টেশনের প্লাটফর্ম এলাকায় পিটিয়ে আহত করলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীক চিকিৎসাধীন  অবস্থায় ময়মনসিংহ সি এম এস হাসপাতালে মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।