• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার এক হাজার তম ব্যাগ রক্তদান উদযাপন

জামালপুর প্রতিনিধি
রক্তের বন্ধন ঝাউগড়া শাখার এক হাজার তম ব্যাগ স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন হয়েছে।
বুধবার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষ্যে রক্তদানের মাধ্যমে
এই মাইলফলক অর্জিত হয়।
রক্তের বন্ধন জামালপুরের সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ জানান, স্বেচ্ছায়
রক্তদান কার্যক্রম গতিশীল করতে দুই বছর আগে রক্তের বন্ধন ঝাউগড়া শাখা গঠন করা
হয়। এই সময়ের মধ্যে ঝাউগড়া শাখার সদস্যরা নিজ এলাকায় স্বেচ্ছায় রক্তদান
কার্যক্রমে বেশ সফলতার স্বাক্ষর রেখেছেন। তারই ধারাবাহিকতায় এই শাখা
সংগঠনটির এক হাজার তম ব্যাগ রক্তদান উদযাপিত হয়। বুধবার রক্তের বন্ধন ঝাউগড়া
শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তার জন্মদিনটি সপ্তম বারের মত রক্তদান
করে পালন করায় এক হাজার তম ব্যাগ রক্তদানের মাইলফলক অর্জন করে সংগঠনটি। তাদের
এই বিশেষ অবদানের জন্য সংগঠনের সকল সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন।
তিনি আরও বলেন, ২০১১ সালে রক্তের বন্ধনের যাত্রা শুরু হয়। বর্তমানে সংগঠনটির
৪টি শাখা সংগঠন রয়েছে। দীর্ঘ এই পথচলায় রক্তের বন্ধনের মাধ্যমে ১৩ হাজার ব্যাগ
স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে। সাধারণ সম্পাদক আসাদ অসহায়-মুমূর্ষু রোগীদের
জন্য রক্তদান সেবা অব্যাহত রাখতে রক্তের বন্ধনের সকল কার্যক্রমে সরকারি-বেসরকারি ও
ব্যাক্তি উদ্যোগে সার্বিক সহায়তা প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান।
জামালপুর শহরের মিয়াপাড়াস্থ নিউ আমেনা হাসপাতালে আনোয়ার হোসেনের
সপ্তম রক্তদান ও রক্তের বন্ধন ঝাউগড়া শাখার এক হাজার তম ব্যাগ রক্তদান উদযাপিত হয়। এ
সময় রক্তের বন্ধনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্যামল অনলাইনে যুক্ত
ছিলেন। এছাড়াও রক্তের বন্ধনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি
হামিদুল হক সীমান্ত, মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহরিয়া
আলম আসাদ, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার
সভাপতি সুলায়মান কবির সেলিম, সহ সভাপতি মো: আকাশ, মো: নবীন, যুগ্ম
সাধারণ সম্পাদক মো: জাকারিয়া হোসেন, মোবারক হোসেন, কোষাধ্যক্ষ
আহম্মেদ ইমন, সদস্য শামিম হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।