• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রশীদুল আলম শিকদার
সানন্দবাড়ী প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা, সাংস্কৃ‌তিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (৯ মার্চ) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি বালিকা  বিদ্যালয় প্রাঙ্গণে এই বা‌র্ষিক ক্রিড়া ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম  মাদ্রাসার সহকারী অধ্যাপক  সামছুল আলম তারেকের সঞ্চালনায়,
অনুষ্ঠানে সানন্দবাড়ী বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া  ইউ পি
চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
বক্তব্য রাখেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন,
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া  ইউনিয়ন আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন,
সাবেক সাংগঠনিক সম্পাদক দোজাহান আকন্দ,চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান কবিরাজ, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ মোস্তফা,সানারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নুরুন্নাহার মনি, সানন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে হোসাইন,
সাবেক সদস্য খলিলুর রহমান, সাবেক সদস্য নজরুল ইসলাম আকন্দ,
বিশিষ্ট শিক্ষা অনুরাগী আব্দুস সালাম সিকদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল আক্তার, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,
 প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন
দেশের মেয়েরা আজ কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। ক্রীড়াক্ষেত্রেও তারা দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। সেজন্য শুধু লেখাপড়া নয় ছাত্র-ছাত্রীদের নিয়মিত সকল খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহবান জানান অতিথিবৃন্দ। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নিবিড় সম্পর্ক রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে নেতৃত্ব দিয়ে উন্নত দেশের সারিতে দাঁড় করাতে সক্ষম হবে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ্য সংস্কৃতি চর্চা করতে হবে। সুস্থ্য থাকার জন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। পরিশেষে বাল্যবিবাহ থেকে সকল শিক্ষার্থীদের দূরে থাকার আহবান জানান।
আলোচনা সভা শেষে দিন ব্যাপী শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃ‌তিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠা‌নের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,
অ‌ভিভাবকবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।