• সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার ইফতার অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
জামালপুরে ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের বানিয়াবাজার বাইপাস রোডে স্টুডিও বাজনার কার্যালয়ে এই ইফতারের আয়োজন করা হয়।
ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার সভাপতি জাকিউল ইসলাম খান টিপুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী। এছাড়াও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান সাইফুল আলম খান লিপন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তানভীর আহমেদ হীরা, তানভীর আজাদ মামুন, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ফ্যাশন ডিজাইনার মাহবুবুর রহমান সোহাগ, ব্যবসায়ী সাইফুদ্দিন আহমেদ সবুজ, জেলা ছাত্রলীগের সভাপতি ও সংগীত শিল্পী খাবিরুল ইসলাম বাবু সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রসংগীত শিল্পী, বিভিন্ন সাউন্ড সিস্টেমের মালিক ও কর্মচারীবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের স্বনামধন্য ঐতিহ্যবাহী একটি সংগঠন। এই সংগঠনটি জেলার শিল্প ও সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে, পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থা। সংগঠনটির সদস্য ও কণ্ঠশিল্পী ফরিদা পারভিন, কণ্ঠশিল্পী টুটুল মাহমুদ, কণ্ঠশিল্পী সানাদুল ইসলাম, অক্টোপ্যাড বাদক আকতারুজ্জামান, বেইজ গিটারিস্ট তাম্মাম আহমেদ, লিড গিটারিস্ট ইয়াসিন আরাফাত, কণ্ঠশিল্পী আবৃতি আমিন ইভা, ইকরামুলের ব্যবস্থাপনা ও সহায়তায় ইফতার ও দোয়া মাহফিল পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।