• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফজলে এলাহী মাকামঃ
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশব্যাপী গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের রানীগঞ্জ বাজারে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে সুইড জামালপুরের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, দৈনিক ইত্তেফাকের শাহ জামাল, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, মোহনা টিভির ওসমান হারুনী, এখন টিভির জুয়েল রানা, মাই টিভির শামীম আলম, এনটিভির আসমাউল আসিফ, বাংলা টিভির নূর মো: ফজলুল করিম কাওসার, দৈনিক বাংলার খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির বাহাউদ্দিন খান, ঢাকা পোস্টের মুত্তাসিম বিল্লাহ, দৈনিক জনবানীর কাওসার সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ১৯ আগষ্ট দুপুরে হঠাৎ শতাধিক মানুষ মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় অফিসের টেবিল, কম্পিউটার, এসি ভাঙচুরের পাশাপাশি মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০ থেকে ২৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মিডিয়া হাউজসহ দেশব্যাপী সাংবাদিকদের উপর হামালার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।