• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র সাকিব আলীর সুচিকিৎসা না পাওয়ার  অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ

জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র সাকিব আলীর সুচিকিৎসা না পাওয়ার  অভিযোগ করেছে সে ও তার পরিবার।

জামালপুর শহরের হাট চন্দ্রা গ্রামের আমজাদ আলীর ছেলে সাকিব আলী নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের এইচএসসি ২০২৪ এর ছাত্র। সে গত ১৩ই জুলাই দুর্বৃত্তদের সাথে ছাত্র জনতার সংঘর্ষে তার ডান হাতে ব্যাপকভাবে আহত হয়। লাঠির আঘাতে তার ডান হাতের আঙ্গুলের একটি হাড্ডি ভেঙ্গে যায়। এ নিয়ে সে সময়ে জামালপুর জেনারেল হাসপাতালে এক্সরে ও ডাক্তারদের দ্বারা হাত প্লাস্টার করালেও তার হাতের  হাড় এখনো সোজা হয় নাই। শনিবার সকালে সেই হাতের চিকিৎসা করাতে জামালপুর জেলার হাসপাতালে গেলে এবং সাকিবের এই হাতের ব্যাথার ও সোজা না হওয়ার কথা  ডাক্তারকে জানালে তারা কোনো পদক্ষেপ নেইনি বলে জানান সাকিবের বাবা আমজাদ আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাকিবের হাতের চিকিৎসা সঠিকভাবে করানো হয়নি বলে দাবি করেছেন সাকিবের বাবা আমজাদ আলী। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সহ-সংশ্লিষ্ট ডাক্তারদের কর্তব্যের অবহেলার অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সাকিবের সচিকিৎার দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সাকিব ও তার পরিবার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।