• শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সংবাদ সম্মেলন

 

এম.এফ.এ মাকামঃ

জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় শহরের পাচঁরাস্তা মোড়ের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি ও আল মদিনা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা.আহম্মদ আলী আকন্দ ও সাধারন সম্পাদক হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মানবতার ফেরিওয়ালা মোঃ আশরাফুল ইসলাম বুলবুল সহ আরো অনেকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সকল সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নবগঠিত কমিটির  সাধারণ সম্পাদক  মোঃ আশরাফুল ইসলাম বুলবুল বলেন,জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নবগঠিত কমিটির মাধ্যমে জেলার স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির পাশাপাশি স্বল্প মূল্যে রোগীদের পরীক্ষা করানো পাশাপাশি বিষেশ রোগীদের জন্য বিশেষ ছাড় ও সুযোগ সুবিধা দেওয়া হবে।

জামালপুর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে রোগীদের বিভিন্ন হয়রানি, রোগ নির্ণয়ের বিভিন্ন জরুরি পরীক্ষা বা ল্যাব টেস্টের জন্য ঢাকার চাইতে বেশি মূল্য আদায় করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নবনিযুক্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল
বলেন, আমরা খুব শিগগির সভা করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে ল্যাব টেস্টের মূল্যসহ স্বাস্থ্যসেবায় বিভিন্ন সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।

সংবাদ সম্মেলনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. ইউসুফ আলী এবং দৈনিক আজকেজ জামালপুরের সম্পাদক এম.এ জলিল,সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু,ফজলে এলাহী মাকামসহ অর্ধশত সাংবাদিক অংশ নেন।

পরে জেলার কর্মরত সাংবাদিকদের সামনে সংগঠনটির নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট একটি  কমিটির তালিকা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।