• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধিঃ
“পর্যটন শান্তির সোপান” এই স্লোগান নিয়ে জামালপুরে বিশ^ পর্যটন দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে বিদসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও গাছের চারা রোপন কর্মসুচির আয়োজন করে জেলা প্রশাসন।
শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, ভূমি অধিগ্রহণ বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বাসসের সংবাদদাতা মুখলেছুর রহমান লিখন, ধান শালিকের দেশ পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পর্যটন উদ্যোক্তা শামীম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জামালপুরে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র, গান্ধী আশ্রম, রৌমারী বিলসহ বেশকিছু দর্শনীয় স্থান, পর্যটন এলাকা ও পার্ক রয়েছে। পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ যোগাযোগ ব্যবস্থা, আধুনিক সুযোগ-সুবিধা, আবাসন ও খাবার হোটেল সংকট এবং নিরাপত্তার অভাবসহ নানা প্রতিবন্ধকতার কারণে এসব এলাকা জনপ্রিয় হয়ে উঠছে না। সরকারি-বেসরকারি উদ্যোগে এসব পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোর উন্নয়ন, আধুনিকায় এবং আরও নতুন নতুন পর্যটন এলাকা চিহ্নিত করে পর্যটন আকর্ষণ সৃষ্টিতে দেশে-বিদেশে প্রচারণা করা হলে দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হবে। পরে পর্যটন বিষয়ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে নিম ও নারিকেল গাছের চারা রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।