• সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

সানন্দবাড়ীতে অনুষ্ঠিত হলো সোনালী লাইফের ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালা

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
৯ ই অক্টোবর সানন্দবাড়ীতে অনুষ্ঠিত হলো দেশের চতুর্থ প্রজন্মের  শতভাগ অনলাইন ও ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানী সোনালী লাইফ  ইন্স্যুরেন্স কোম্পানী, সানন্দবাড়ী মেট্রো-৬৭৪ কর্তৃক আয়োজিত বিজনেস ডেভেলপমেন্ট ও ট্রেনিং কর্মশালা।
ইউনিট ম্যানেজার শাহজাহান ও ফিনানসিয়াল এসোসিয়েট
আব্দুল আউয়াল এর সঞ্চালনায়
 সভাপতিত্ব করেন কোম্পানীর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব, মোঃ মাসুম বিল্লাহ, প্রধান অতিথি ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওবায়দুর রহমান মন্ডল।
উক্ত আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানন্দবাড়ী কলেজ এর অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সানন্দবাড়ী কলেজ এর সাবেক প্রভাষক আলহাজ্ব নুরুল ইসলাম, চরআমখাওয়া ইউ পি চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোঃ নাজিম উদ্দীন ও আতিকুর রহমান,
তারাটিয়া আলহাজ্ব লালমামুদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক
মোঃ আবুল হাশেম মাস্টার,
অনুষ্ঠানে প্রধান অতিথি বীমা বিষয়ক বিভিন্ন দিক এবং  সঞ্চয়ে সচেতনতা বৃদ্ধি ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বেকারদের বীমাশীল্পে ক্যারিয়ার গড়ার বিষয়েও গুরত্বপূর্ণ আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব মাসুম বিল্লাহ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বৈশিষ্ট্য ও কমিটমেন্ট সম্পর্কে আলোচনার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।