• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

জামালপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত 

ফজলে এলাহী মাকাম ঃ

হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব সাদা চুরি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ে ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্য রাখেন জেলা প্রশাসক  হাসিনা বেগম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত  জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার রেজানুর রশিদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, সাংবাদিক জাহাঙ্গির সেলিম, ফজলে এলাহী মাকাম,সহকারি অধ্যাপক তারিকুল ফেরদৌস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকি ফাতেমা সহ আরো অনেকে।
এ সময় বক্তারা সাদাছড়ি ব্যবহার করা মানুষগুলোকে সমাজের বোঝা না মনে করে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে তাদেরকে উদ্বুদ্ধ করণ করার পাশাপাশি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তাদের ভূমিকা বিষয়ে আলোকপাত করা হয়। পরে তিনজন প্রতিবন্ধীর মাঝে তিনটি ট্রাই সাইকেল ও  দুইজনের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।