• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুরে বৃক্ষ রোপন করলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে জেলা কমান্ড্যান্টের কার্যালয় পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এস জি পি, এন ডি ইউ, এ এফ ডাব্লিউ সি, পি এস সি।গত ২০ নভেম্বর সকালে মাসিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট এর কার্যালয় নির্মানাধীন অস্ত্রাগারে কাজ পরিদর্শন করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে ও সেবায় নিয়োজিত জামালপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি জামালপুর জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, দেশের যে কোন প্রয়োজনে ও ক্রান্তিলগ্নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ধৈর্য ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশবাসীর আস্থা অর্জন করেছে। সেই সাথে আগামীর সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীদের আরো আন্তরিকতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী সেবার মনোভাব নিয়ে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ,উপ-মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল, পিভিএম, টিভিএমএস, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জামালপুরের  জেলা কমান্ড্যান্ট  নাদিরা ইয়াসমিন   সহ অন্যান্য অফিসার বৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।