• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস পালিত


ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে দিবসটি উপলক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসাপাতালে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসুচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জামালপুর জেলা শাখা।
জেনারেল হাসপাতালের ডক্টরস কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জামালপুরের আহবায়ক ডা. আহমদ আলী আকন্দের সভাপতিত্বে সদস্য সচিব ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, যুগ্ম আহবায়ক ডা. ইসমাইল হোসেন, ডা. এ এ এম তাহের, ডা. এম আর সিদ্দীকী, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন বাংলাদেশের সহ সভাপতি মো: আমিনুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ^বিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসক এরশাদের গুপ্তবাহিনীর গুলিতে ডা. শামসুল আলম খান মিলন নির্মমভাবে নিহত হন। তার আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন আরও বেগবান হয় এবং এক ঐতিহাসিক ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছর ধরে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখা আরেক স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। তাই নিহত ডা. শামসুল আলম খান মিলনের আজ ৩৪ তম মৃত্যুবার্ষিকীতে আমাদের নতুন করে শপথ নিতে হবে যেন বাংলাদেশে আর কোন স্বৈরাচার সৃষ্টি না হয়। পরে হাসপাতাল প্রাঙ্গনে শহীদ মিলনের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।