• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধন

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করেন জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
পেট্রোবাংলা রূপকল্প-৩ প্রকল্পের আওতায় মাদারগঞ্জ উপজেলাকে অন্তর্ভূক্ত করে ২০১৭ সালে উপজেলার তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করা হয়। ১৬৭ কোটি টাকার ওই প্রকল্পে প্রায় ৬ একর ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং লিংক রোড নির্মাণ কাজ শেষে আজারবাইজানের গ্যাস কূপ খনন প্রতিষ্ঠান সকার (স্টেট ওয়েল কোম্পানী অব দ্যা আজারবাইজান রিপাবলিক) খনন কাজ না করে চলে যায়। এ অবস্থায় দীর্ঘ ৭ বছর পর জামালপুর-১ নামে প্রকল্পের আওতায় দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে পুন:রায় এই অনুসন্ধান কূপের খনন কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, জামালপুর-১ অনুসন্ধান কূপ খননে খরচ হবে ১৬৮ কোটি টাকা। প্রাথমিকভাবে এখানে ৪০০ বিসিএফ গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সে হিসেবে প্রতিদিন এখান থেকে দশ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে, যা জাতীয় গ্রীডে যোগ হবে। এখানে গ্যাস পাওয়া গেলে আশেপাশে আরো কূপ খনন করলে এখানকার জনসাধারণের জীবনমান উন্নত হতে পারে। তিনি আরও বলেন, গ্যাসের সংকট কমাতে আগামী দুই বছরে সারা দেশে ১০০টি নতুন গ্যাস কূপ খনন করা হবে। এছাড়াও পুরোনো ৩১টি গ্যাস কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।
জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের উদ্বোধনে আগে পেট্রোবাংলা ও বাপেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন জ¦ালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পেট্রোবাংলার চেয়ারম্যান মো: রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো: শোয়েব ও উপ মহাব্যবস্থাপক মশিউর রহমান। এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ্, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, মাদারগঞ্জ সার্কেলের এএসপি সাইদুর রহমানসহ জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।