• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

রাজিবপুরে ৮৬ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

রাজিবপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিজিবির হাতে আটক হয়েছে তিন যুবক। বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটে উপজেলার বালিয়ামারী বাজার সংলগ্ন চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ৩৫ ব‍্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়ামারী বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে। আটককৃতরা হলেন—বালিয়ামারী নয়াপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে স্বাধীন, শিবেরডাঙ্গী গ্রামের মোশারফের ছেলে জাহিদ হাসান এবং শিবেরডাঙ্গী গ্রামের সাইদুর রহমানের ছেলে আমিনুল ইসলাম।
আটকের পর তাদের বিজিবির ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজিবি জানিয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জানুয়ারি সকালে তাদের রাজিবপুর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেপ্টেনেন্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি  বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা থেকে মাদক চোরাচালান বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
স্থানীয়রা বিজিবির এই অভিযানের প্রশংসা করেছেন এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।