• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে  তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ, আলোচনা সভা ও  মেলা অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকাম ঃ
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে  তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ, আলোচনা সভা ও  মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যর উৎসব ও মেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোক্তার আহমেদ।
পরে সদর উপজেলা ভূমি অফিস মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত যুব সমাবেশে আলোচনা সভায় জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিতে  অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইখলাস হোসেন ইসহাক সহ আরো অনেকে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস।
এ সময় বক্তারা তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গঠনের তরুণদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষা গ্রহণ করে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
এর আগে শহরের ফৌজদারি মোড় থেকে  তারুণ্যের উৎসব উপলক্ষে
শোভাযাত্রা বের হয়ে ভূমি অফিস মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে যুব সমাবেশ ও মেলায়  জেলার বিভিন্ন নকশী পণ্য, পাট জাত দ্রব্য ও পিঠার দোকান পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মোঃ মোক্তার আহমেদ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।