• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

কবিতা —-সৌন্দর্যে ও নিভৃতে তুমি

————————————-
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)
——————————————–

সাতার না জানা আমি যাত্রা করি বিশাল পারাপারে
দেখি খানিক মেঘে ঢাকা গতিশীল সমীরে,
মুক্ত হাজারো পাখির সুমধুর সুরে
ধন্য আমি যেন সুন্দর ভূধরে।
এত সৌন্দর্য দেখি নাই কখনো আমার জীবনিতে
ধন্য যেন আমি মহীতে।
খানিক সময় পরে
ছেয়ে যায় আকাশ বিশাল জলাধারে
প্রবল গতিশীল ও ধ্বংসাত্নক সমীরে
ধ্বংসে ছেয়ে যায় প্রবল ঋড়ে।
লাইফবোটে করে নেমে যাই জাহাজের নীচে
নামি যেন ধ্বংসাত্নক এর আচে।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোমার কথা পড়ে মনে
যদি তুমি থাকতে আমার সনে
খুব খুশী হতাম আমি এ ভুবনে ।
ভাসতে ভাসতে চলে আসি সুন্দর দ্বীপেতে
সৌন্দর্য দেখে মুগ্ধ আমি এ ধরাতে ।
আমি চলি বেশ কিছুদূর এগিয়ে
অনেক বেদনা ও ক্লান্তি সাথে নিয়ে।
সুন্দর কাননে দেখি খুব সুন্দর এক মেয়ে
হাস্যোজ্জ্বল মেয়ে দেখি রয়ে যায় চিরস্মরণীয়ে।

খুব মুগ্ধ আমি চেয়ে থাকি তোমার পানে
যদি পেতাম তোমাকে আবহমানে!


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।