• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জমে উঠেছে ঢাকার ঈদ বাজার

 

সিয়াম সানীঃ

জমে উঠতে শুরু করেছে ঢাকার ঈদ বাজার। তরুন তরুনী ও মহিলা ক্রেতারাই মুলত বাজারে ঘুরে ঘুরে বেছে নিচ্ছেন তাদের পছন্দের পোশাক।

এবার লক্ষনিয় ভাবে চোখে পরছে পাকিস্তানি পোশাকের চাহিদা। রাজধানীর গুলিস্তান, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি শপিং মল ঘুরে দেখা গেছে পাকিস্তানি ও দেশীয় পোশাকের জনপ্রীয়তা, অন্যদিকে কিছুটা ভাটার টান দেখা গেছে ভারতীয় পোশাকের চাহিদায়।

পাকিস্তানি  থ্রিপিস ও সালওয়ার-কামিজ এর প্রতি নারীদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। এবারকারের পাকিস্তানী পোশাকের ডিজাইন, ফেব্রিক ও দাম সবকিছুই কাছে টানছে ক্রেতাদের।

ভারী ডিজাইন, নতুনত্ত না থাকা এবং উচ্চ দামের কারনে বাজার হারাচ্ছে ভারতীয় পোশাক। অন্যদিকে ঢাকার ক্রেতারা ঝুকছেন দেশী ব্র্যান্ড এর পোশাকের দিকেও। এবার এর ঈদুল ফিতরের সময় গরম আবহাওয়া মাথায় রেখে ক্রেতারা খুজে নিচ্ছেন সুতি বা আরামদায়ক দেশি পোশাক।

দেশি পোশাকের ব্যাবসায়ীরা এবার বেশ আশাবাদি ভালো বেচা বিক্রির বিষয়ে। অন্যদিকে ক্রেতারা তাত ও বুটিক এর পোশাকের দিকে ঝুকছেন এবং একসাথে ঈদ ও বাংলা নববর্ষের সাথে মিল রেখে পোশাক পছন্দ করছেন।

বসুন্ধরা সিটি শপিং মল এর ব্যাবসায়ী অন্তু সাহা জানিয়েছেন তার সংগ্রহে এবার আধুনিক ও নান্দনিক পাকিস্তানী ও ভারতীয় পোশাক রয়েছে তবে এখনো কেনাকাটা ঠিক জমে উঠেনি, ক্রেতারা আসছেন, দেখছেন ও যাচাই করছেন। তিনি আশাবাদি আগামী সপ্তাহ হতে শুরু করে চাঁদ রাত পর্যন্ত চলবে ঈদের বেচা কেনা।

নিউ মার্কেটের এর জন ক্রেতা রাকিব আহামেদ সবুজ জানিয়েছেন,  দাম তুলনামূলক বেশি হলেও তিনি কেনাকাটা শুরু করেছেন। দিনের বেলা কিছুটা গরম অনুভুত হয়ায় তিনি ইফতার সেরে পরিবার  নিয়ে এসেছেন ঈদের কেনা কাটা করতে।

আড়ং, কে ক্রেফট, দেশী দশ এমন কিছু ব্র্যান্ড এর একটি নির্ধারি্ত ক্রেতা শ্রেনী রয়েছে এবং তারা কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছেন ইতিমদ্ধে। পাঞ্জাবি, তাগা বা কুর্তি কেনার পিছনে ক্রেতাদের ঝোক কিছুটা বেশি দেখা গেছে।

এবার ঈদ বাজারে আইন শৃংখলা পরিস্থিতি রয়েছে স্বাভাবিক, সরকারী বাহিনী সমুহ ছারাও ব্যাবসায়ি দের নিজ উদ্দোকে নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে ততপর থাকতে দেখা গেছে। ব্যাবসায়ি রা সতর্ক রয়েছেন জাল টাকা যাচাই করার ক্ষেত্রেও।

শপিং মল বা মার্কেট সমুহের সামনে যানজট ও যানবাহনের জটলা কিছুটা ভোগান্তিতে ফেলছে ক্রেতা বিক্রেতাদের।

সব মিলিয়ে ঈদের বাজারে ক্রেতাদের আনাগোনা, দোকানিদের হাক ডাক, কেনা কাটা, আনন্দ উচ্ছ্বাস জানান দিচ্ছে ঢাকার মানুষ এবার প্রস্তুত ঈদ আনন্দ উদযাপনের জন্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।