• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান

তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির সংবর্ধনা

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে জামালপুর স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে জামালপুর জেলা তারেক রহমান যুব পরিষদের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠানবক্তারা আগামী দিনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দেশনেন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দশনায় আগামীর সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান যুব পরিষদের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য যে জামালপুর জেলা তারেক রহমান যুব পরিষদে আরিফুল হাসান খান মুক্তাকে সভাপতি ও মোঃ রাজুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের আংশিক কমেডি ঘোষণা করেন তারেক রহমান যুব পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান মোঃ শফিউল বাদশা শিপন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।