• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেসড়ক দুর্ঘটনা এড়াতে বিআরটিএ জামালপুরের উদ্যোগের সচেতনতা মূলক অভিযান পরিচালিত

এম,এফ.এ মাকামঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষ যাতে নিরাপদে ঘরে পৌঁছাতে পারে ও গাড়ি ভাড়া ও সিএনজি ভাড়া যাতে বৃদ্ধি না হয় সেই সাথে সড়ক দুর্ঘটনা এড়াতে বিআরটিএ জামালপুরের উদ্যোগের সচেতনতা মূলক অভিযান পরিচালিত হয়েছে।
আজ সকালে শহরের ফৌজদারি মোড়,পাঁচ রাস্তার মোড়, জামালপুর পৌর বাস টার্মিনাল ও টাঙ্গাইল বাস টার্মিনাল সহ বিভিন্ন এলাকায় এর সকল অভিযানের জনগণ ও বাস ও সিএনজি চালকদের রাস্তা চলাচল, যাত্রী ওঠানামা করা ও ঈদে বাড়ি ফিরতে যাতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া না করা হয় এই বিষয়ে সচেতনামূলক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিআরটিএ জামালপুরের কর্মকর্তা, বিআরটিএ জামালপুর সার্কেল এর
সহকারি পরিচালক( ইন্জিঃ)এর নির্দেশনায় উপস্থিত ছিলেন মেকানিক্যাল এসিস্ট্যান্ড সুজন চন্দ্র পাল ও তোয়াহিরুন নুর ।
এ সময় বক্তারা ঈদ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং যাত্রীদের সাথে কোন ধরনের অশোভন আচরণ করা না হয় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। চালকদেরকে অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর অনুরোধ করা হয়। এসময় তাদের গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেস বিহীন মোটরযান চালনা না করার এবং অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।