• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামী বাবু চেয়ারম্যানকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি।।
জামালপুরের বকশীগঞ্জে আলোচিত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামী ও নাশকতা মামলার আসামী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, আ’লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম
দিয়েছে সাধুরপাড়া ইউ‌নিয়‌নের সর্বস্ত‌রের জনগণ ও বিএন‌পি নেতাকর্মীরা।
বুধবার (৯ এপ্রিল)  দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে এলাকাবাসীর ব্যানারে দাসের হাট থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজিউর রহমান মোল্লা, সহ সভাপতি রাশেদুর জ্জামান সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহীন খান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনার আলীসহ আরো অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুল আলম বাবু সাংবাদিক না‌দিম হত্যা মামলার প্রধান আসামী, সে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় নৌকা প্রতীক নিয়ে সীলমেরে চেয়ারম্যান হয়েছে।  বাবু’র  চাঁদাবাজি, ভূমিদস্যু,  নিয়োগ বানিজ্য ও অন্যায়- অত্যাচারে অতিষ্ঠ থাকতো পুরো ইউনিয়নবাসী। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে দুইটি নাশকতার মামলা হলেও তাকে গ্রেপ্তার করছে না আইনশৃংখলা বাহিনী। এখনো সে প্রকাশে ঘুরাফেরা করছে। এসময় মাহমুদুল আলম বাবুকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করার আ‌ল্টি‌মেটাম দেওয়া হয়। গ্রেফতার করা না হ‌লে ক‌ঠোর আ‌ন্দোল‌নে যাওয়ার হুঁ‌শিয়া‌রি দেন তারা।
সাংবাদিক নাদিম ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাবু চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন এবং পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ম‌তিন রহমান


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।