• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম

সানন্দবাড়ীতে দাখিল পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া  ইউনিয়নের সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
 বুধবার (৮ এপ্রিল) সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় অধ্যক্ষের   কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
 সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম।
প্রস্তুতি সভায় চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া  এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ,
 বাংলাদেশ জামায়াত ইসলামি  চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মজিদ মিয়া,
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মজিদ আকন্দ,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নং চরআমখাওয়া  ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,
 বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরআমখাওয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান,
 জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ি ডিগ্রী কলেজের অধ্যাপক  নুর উদ্দিন,  মিতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম , চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরজান আলী, বাংলাদেশ জামায়াত ইসলামি চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, ইউপি  সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম,  ডিএসবি আব্দুর রাকিব খান, ইসলামি আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব শাহ জিহাদী,
অনুষ্ঠান পরিচালনা করেন  সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক তারিকুল ইসলাম তারেক।
কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ  বলেন, এবারের পরীক্ষা যাতে করে সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে সকলের সহযোগিতা কামনা করছি।
 এবারে ৭টি প্রতিষ্ঠান থেকে দাখিল  পরীক্ষায় ২১৪ জন ছাত্র/ছাত্রী অংশ নেবে। পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পরীক্ষা যাতে শান্তিপূর্ণ,সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে হয়, তার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।