• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

জামালপুর প্রতিনিধিঃ
আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আমার দেশ পাঠকমেলা এই মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে আমার দেশ পাঠকমেলা জামালপুর জেলার সভাপতি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপুর সভাপতিত্বে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ বেতার ও এসএ টিভির ফজলে এলাহী মাকাম, জামালপুর আইন কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট রফিকুল আলম, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সাবেক সভাপতি অজয় কুমার পাল, আমার দেশের জামালপুর জেলা প্রতিনিধি ইউসুফ আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো: মিরাজুল ইসলাম, ইত্তেফাক ও নিউ নেশনের শাহ জামাল, ঢাকা ট্রিবিউনের বিশ^জিৎ দেব, মোহনা টিভির উসমান হারুনী, মাই টিভির শামীম আলম, দৈনিক জনতার এসকে সোহেল, আরটিভি ও যায়যায়দিনের জিএম ফাতিউল হাফিজ বাবু, এখন টিভির জুয়েল রানা, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, ঢাকা পোস্টের মুত্তাছিম বিল্লাহ, বাংলা টিভির নূর মো: ফজলুল করিম কাওছার, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আমার দেশের সরিষাবাড়ী প্রতিনিধি সোলায়মান বাবু, মেলান্দহ প্রতিনিধি জিল্লুর রহমান রতন, মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম, বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি শামছুল হুদাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা মজলুম সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও একাত্তর টিভির মালিক মোস্তফা কামালের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।