• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে ‘গার্ড অব অনার’ প্রদান

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের টিকরকান্দি তার নিজ বাড়ীতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজার নামাজ আজ রাত সাড়ে নয়টা সময় টিকরকান্দি হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প অর্পণ করা হয়।

বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়।  গার্ড অব অনার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলীসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বৃহস্পতিবার হার্ট স্ট্রোক করে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সকাল ৯ ঘটিকা সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে ও ৪ মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।