• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ টাকার মালামাল সহ আসামী আটক

ফজলে এলাহী মাকামঃ

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীসহ প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ
টাকার হরিণের কস্তুরী এবং চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
“চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)
অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় ০৫ মে সকালে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে জামালপুর
ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ বাঘারচর বিওপি’র টহলদল  সীমান্ত পিলার ১০৭৪/৯-টি হতে
আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মাখনেরচর নামক স্থান হতে ভারতীয় হরিণের কস্তুরী-০৬
পিস (২৫৪ গ্রাম), ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী-০৮ পিস, বিভিন্ন প্রকার ঔষধ-২৮ পিস, মোবাইল-০১ টি,
মোবাইলের চার্জার-০১ টি, সিম কার্ড -০১ টি, পাওয়ার ব্যাংক-০১ টি এবং হেডফোন-০১ টি জব্দ করে । এ সময়  কুড়িগ্রাম জেলার রমনা নতুন ব্যাপারীপাড়া মোঃ আবুল কাশেম এর ছেলে মোঃ আঃ
মতিন (৩৫), আটক করা হয়।
জব্দকৃত মালামালের মূল্য- ১,৬৫,৫৮,১০০/- (এক কোটি পঁয়ষট্টি লক্ষ
আটান্ন হাজার একশত টাকা) টাকা। পরে আসামীসহ জব্দকৃত চোরাচালানী মালামাল দেওয়ানগঞ্জ থানায়
সোপর্দ করা হয়।
বিজিবি মহাপরিচালকের নির্দেশে ঘোষিত চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে
সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সদস্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।