• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি

জামালপুরে টর্চের আলোতে জুয়া খেলার সময় সাত জুয়াড়ী গ্রেফতার

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
জামালপুরে গাছের বাগানে রাতে অন্ধকারে টর্চের আলোতে জুয়া খেলার সময় সাত জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তাজপুর গ্রামের হরি বাবুর মালিকানাধীন বিভিন্ন রকমের ফল ও কাঠ গাছের বাগানে রাতের অন্ধকারে টর্চ লাইট জ¦ালিয়ে জুয়া খেলার আসর চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: ওবাইদুল হকের নেতৃত্বে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল জুয়ার আসরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে হাতেনাতে সাত জুয়াড়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জামালপুর সদর উপজেলার কোচনধরা গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৫), পশ্চিম কোচনধরা গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ছাবেদ আলী খাঁজা (৪৯), তাজপুর গ্রামের ইয়াকুব আলী ছেলে মঞ্জুরুল হক (৩৮), শ্রীবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইদুর রহমান (৩৮), বেলবেলিয়া গ্রামের মৃত জয়নাল মন্ডলের ছেলে আজিজুল হক (৫৫), কোচনধরা পশ্চিমপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফরহাদ আলী (৪২), মোহনপুর নয়াপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিন মিস্ত্রির ছেলে হেলাল উদ্দিন মিস্ত্রি (৫৫)। এ সময় তাদের নিকট থেকে ৪ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।
জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, গ্রেফতারকৃত সাত জুয়াড়ীর বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আজ বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।