• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি রাবেয়া, সম্পাদক ইয়াসির

জামালপুর (জাবিপ্রবি)সংবাদদাতাঃ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাবেয়া খাতুন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাত।

বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিবেটিং ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে রাবেয়া খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়৷ অন্যদিকে ৫৪ ভোটের মধ্য ৩৮ ভোট পেয়ে ইয়াসির আরাফাত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মুসলিম ইবনে রবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং কোষাধ্যক্ষ পদে শায়রা ফিদ্দা বিনতে শাহেব ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ ক্লাবের ৬১ ভোটারের মধ্যে ৫৪ জন অর্থাৎ ৮৮.৫২ শতাংশ সদস্য ভোট প্রদান করেন৷ নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন এবং তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ আলম এবং সহকারী নির্বাচন কমিশনার ছিলেন গনিত বিভাগের প্রভাষক সজিব হায়াত ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আতিকুর রহমান৷

জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির নবনির্বাচিত সভাপতি রাবেয়া খাতুন বলেন ‘যুক্তিবাদী সমাজ গঠনে বিতর্ক চর্চা অপরিহার্য৷ আমরা জাতীয় ও আন্তর্জাতিক মানের বিতার্কিক গড়ে তোলার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করব।’ নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বলেন ‘বিতর্ককে তরুণদের চিন্তাশক্তি ও নেতৃত্ব বিকাশের হাতিয়ার করতে নিয়মিত কর্মশালা, প্রতিযোগিতা ও ডিজিটাল আর্কাইভ চালু করব। এতে সকলের আন্তরিক সহযোগিতা কাম্য৷’

দী সমাজ গঠনে বিতর্ক চর্চা অপরিহার্য৷ আমরা জাতীয় ও আন্তর্জাতিক মানের বিতার্কিক গড়ে তোলার প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করব।’ নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত বলেন ‘বিতর্ককে তরুণদের চিন্তাশক্তি ও নেতৃত্ব বিকাশের হাতিয়ার করতে নিয়মিত কর্মশালা, প্রতিযোগিতা ও ডিজিটাল আর্কাইভ চালু করব। এতে সকলের আন্তরিক সহযোগিতা কাম্য৷


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।