• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম

জামালপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি ঃ
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই ভূমি মেলার আয়োজন করে জেলা প্রশাসন।
রবিবার (২৫ মে) দুপুরে শহরের ফৌজদারী মোড় থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানপাড়াস্থ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, মেলার মূল্য উদ্দেশ্য সরকারের ভূমি সেবাগুলো জনগণের সামনে উপস্থাপন করা। ভূমি সেবা ডিজিটালাইজড করায় এখন ঘরে বসেই ভূমি সংক্রান্ত কাজ করা সম্ভব। কোন প্রকার হয়রানি ছাড়াই অনলাইনের মাধ্যমে নামজারিসহ অন্যান্য ভূমি সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী ভূমি মেলায় জেলা প্রাশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা, রেকর্ড রুম শাখা, জামালপুর সদর উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস, জোনাল সেটেলমেন্ট অফিস, সেবা বুথসহ মোট সাতটি স্টল স্থান পেয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।