• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে প্রয়াত গোপাল চন্দ্র সাহার স্মরণ সভা

 

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম উপদেষ্টা গোপাল চন্দ্র সাহার স্মরণ সভা জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
৩০ মে শুক্রবার অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লক্ষি কান্ত পন্ডিত।
সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হাসান মাসুদ, প্রবীন সাংবাদিক উৎপল কান্তি ধর, মানবাধিকার কর্মী ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, আইনজীবী শামীম আরা, শ্রী শ্রী ঈশ্বরী দয়াময়ী মন্দিরের সভাপতি সিদ্ধার্থ শংকর রায়, সহসভাপতি শুভাশীষ তালুকদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সভাপতি দিলিপ কুমার দে, গোপাল চন্দ্র সাহার ছোট ছেলে বিধান চন্দ্র সাহা,  প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন বনিক ও সভা সঞ্চালনা করেন অপু দত্ত।
উল্লেখ গোপাল চন্দ্র সাহা চলতি বছরের ১৭ এপ্রিল ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৪৩ সালের ২৬ মার্চ পাবনা জেলার বেড়া থানার ভবানীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গোপাল চন্দ্র সাহা জামালপুরে ব্যবসায়ীদের সংগঠিত এবং ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি করতে অবদান রেখেছেন বলে স্মরণ সভায় বক্তারা উল্লেখ করেন।
শিল্পরসিক ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী গোপাল চন্দ্র সাহা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং ব্যবসায়ী সংগঠনের উন্নয়নে কাজ করে গেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।