• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা জামালপুরে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের আয়োজনে বইমেলার উদ্বোধন জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন

সরিষাবাড়ীতে বিপুল মাস্টারের উদ্যোগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালিপাড়া রাস্তা সংস্কার

 
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, সরিষাবাড়ী (জামালপুর) থেকে
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাক্তি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করা হয়েছে৷ সোমবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া এলাকায় মালিপাড়া-রঘুনাথপুর সড়কটি সংস্কার করা হয়।
জানা যায়, গত বন্যায় ও বৃষ্টিতে পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া ও রঘুনাথপুর রাস্তার মাঝখানে রাস্তা ভেঙে গিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা সাময়িকভাবে চলাচলের জন্য
মেরামত করা হয়। কিন্তু সম্প্রতি অতি বৃষ্টির কারনে
আবার যান চলাচলের অযোগ্য হয়ে যায়। মানুষের চলাচলের যাতে সমস্যা না হয় তাই নিজস্ব অর্থায়নে মালিপাড়া গ্রামের আলহাজ আব্দুল লতিফ চেয়ারম্যানের ছেলে রোবায়েত হোসেন বিপুল মাস্টারের ছেলের উদ্যোগে রাস্তাটি সংস্কার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল কুদ্দুস, গণেশ মিয়া, সোহাগ মিয়া, আকাশ আহমেদ স্বপন, মনির সরকার, জামিল সরকার, বিজয় আহমেদ, রাহুল কবীর, সম্রাট, নিরব হাসান, নয়ন মিয়া, রাকিবসহ স্থানীয়রা।
এ বিষয়ে রোবায়েত হোসেন বিপুল মাস্টার বলেন,
রাস্তাটি সম্প্রতি অতি বৃষ্টির কারনে ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই সড়কটি দিয়ে দুই উপজেলার যানবাহন ও শিক্ষার্থীরা চলাচল করে।  পরে বিষয়টি অটো ভ্যান চালকেরা এসে আমাকে জানায়। পরে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ভাইয়ের নির্দেশে ট্রাফে ট্রাক্টর দিয়ে ইটের রাবিশ এনে লোক দিয়ে রাস্তাটি সংস্কার করে দেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।