মোঃ মুজাহিদ ঃ
জুলাই গণঅভ্যুত্থানে নিহত জামালপুর জেলার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শূক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৭ টি শহীদ পরিবারের মাঝে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে এসব ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মির ইখলাস হোসেন ইসহাক,জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে।