• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম

দোস্ত এইড বাংলাদেশের আয়োজনে ১৭ জেলায় ৮ শতাধিক কোরবানী করে অসহায়দের মাঝে বিতরন

এম.এফ.এ মাকামঃ

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে পরিত্র ঈদুল আহজা উপলক্ষে দেশের ১৭ জেলায় ৮শতাধিক কোরবানীর পশু জবাই করে সমাজের অসহায় ,হতদরিদ্র ,এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের বিতনর করা হয়েছে।

ঈদের দিন ও তার পরের দিন জামালপুর শহরের কাজির আখ এলাকা সহ দেশের বিভিন্ন জেলাতে এই কোরবানী করা হয়। আর এসব কোরবানী মাংস যথাযত ভাবে বিতরনের মাধ্যমে মানবিকতার এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির । এই কোরবানী কাজ কে সফল করতে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  মানবিকতার দুত জাহাঙ্গির আলম চৌধুরী,হেড অব একাউন্ট কোহিনুল আলম , প্রডেক্টে ম্যানেজার কাযেস সহ দোস্ত এইডের সকল সেচ্ছাসেবকগন অক্লান্তা পরিশ্রম করছে।

দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  মানবিকতার দুত জাহাঙ্গির আলম চৌধুরী বলেন,দোস্ত এইড বাংলাদেশ এ বছর ১৭ জেলায় ৫ শতাধিক গরু ও ৩শতাধিক ছাগল সহ কোরবানীর পশু জবাই করে সমাজের অসহায় ,হতদরিদ্র ,এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে বিতনর করেছে।এছাড়াও রমজান-২০২৫ প্রকল্পের আওতায় দেশব্যাপী ২০০০ পরিবারের মাঝে ফুড প্যাকেট, ১ লক্ষ রোজাদারদের ইফতার করানো, এতিমদের মাঝে ঈদ পোশাক, যাকাত ও ফিতরা বিতরণ এবং ঈদ খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যেই পরিকল্পনার প্রায় সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, দোস্ত এইড টিউবওয়েল ও অযুখানা স্থাপন, স্বাবলম্বীকরণ, মসজিদ নির্মাণ, শিক্ষাবৃত্তি, দারিদ্র্য বিমোচন, খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণ, প্রতিবন্ধী পূণর্বাসন, গৃহায়ণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়ন, ছানি অপারেশন, জরুরি সহায়তা প্রদান, রিকশা-ভ্যান বিতরণ, দোকান করে দেওয়া, গবাদি পশু বিতরণসহ প্রায় ৪০ টি প্রোগ্রামে দেশব্যপী কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি বলেন, দোস্ত নিয়মিত কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যেই প্রায় ৩ মিলিয়ন মানুষের মাঝে সেবা পৌছে দিতে পেরেছে।

জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, দোস্ত এইড কোন প্রকার মাইক্রোক্রেডিট প্রোগ্রামের কাজ করে না। সকল প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন করে।
তিনি দোস্ত এইডের প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল প্রশাসন, স্বেচ্ছাসেবক, উপকারভোগীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সবসময় দোস্ত এইডের সাথে থাকার উদাত্ত আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।