• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

ইসলামিক রিলিফের কোরবানির গোস্ত বিতরণ

জামালপুর সংবাদদাতা:

জামালপুরের মেলান্দহে সহ¯্রাধিক বিধবা-দু:স্থ-প্রতিবন্ধী-এতিম-হতদরিদ্রদের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার পরদিন শ্যামপুরের টুপকারচর এবং ঝাউগড়া ইউনিয়নের পশ্চিম ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোস্ত বিতরণের শুভ উদ্ধোধন করেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এ.কে.এম. এহছানুল হক। দাতা সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় এনজিও আপউস। এই প্রকল্পের আওতায় জামালপুর সদর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলায় ৪ সহ¯্রাধিক পরিবারের মাঝে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। এনজিও আপউস ছাড়াও ঝুমকা এবং ডাপউস একযুগে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে।

ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি মোস্তাক আহমেদ, মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রন্ট নিউজের সম্পাদক মেহেরুল্লাহ, আদর্শ পল্লী উন্নয়ন সংস্থা (আপউস)’র নির্বাহী পরিচালক আব্দুল হাই, একাউন্স পরিচালক নজরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা গোলাম হাফিজ নাহিন, আপউসের সমন্বয়ক এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী ইমরান আহমেদ, পিআইও অফিসের কার্যসহকারি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক ময়নুল ইসলাম খান, মহসিনুল হক বাবুল ফারাজী, যতœ ফাউন্ডেশনের পরিচালক-খবরপত্রের সাংবাদিক ফজলুল করিম, দৈনিক সংবাদের  সাংবাদিক ছামিউল হক, সাংবাদিক শাহিন আলম, ঝাউগড়া বিএনপি’র সাধারণ সম্পাদক হারিছ চৌধুরী, স্বেচ্ছাসেবক বাবলু মাস্টার, রিপন, শ্যামপুর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহাগ রানা প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।