• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরে ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস” পালিত

 

ফজলে এলাহী মাকামঃ
পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর কর্তৃক পল্লী উন্নয়ন একাডেমির হল রুমে
আজ ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার
হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার, জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের
শিক্ষক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, জামালপুর
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও হাজরাবাড়ী
সিরাজুল হক ডিগ্রি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তরা বৈষম্যমুক্ত, দূর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ বির্নিমাণে জুলাই শহীদদের স্বপ্ন
বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করা
হয়। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।