• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

বকশীগঞ্জে নিভে গেলো ছাত্রী সাথী আক্তার আলোর জীবন প্রদীপ

 

মতিন রহমান,বকশীগঞ্জ, জামালপুর।

সকল চেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন জামালপুরের বকশীগঞ্জ উলফাতুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাথী আক্তার আলো (১৩)। গত ২১ জুলাই সোমবার বিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ তার মৃত্যু হয়। আলোর বড় বোন জামাই (দুলাভাই) ওয়াসিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোর এই অকাল প্রয়াণে বকশীগঞ্জসহ তার নিজ গ্রাম গোয়ালগাঁও এবং বিদ্যালয়জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাথী আক্তার আলো বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও এলাকার বাবু মিয়ার মেয়ে। খেলাধুলায় সে বেশ ভালো ছিল এবং কাবাডি খেলায় ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অংশ নিয়েছিল। তার আকস্মিক মানসিক অবস্থার পরিবর্তন সহপাঠী ও শিক্ষকদের কাছে রহস্যজনক মনে হয়েছিল।

গত ২১ জুলাই সাথী বিদ্যালয়ের ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয়েছিল। এই ঘটনায় তার চাচা মুরাদ হোসেন বিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের মুখে ২৩ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদকে তার পদ থেকে অপসারণ করা হয় এবং বিপ্লব কিশোর চট্টোপাধ্যায়কে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

পরিবার ও সহপাঠীদের অভিযোগ ছিল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে সাথীকে মানসিকভাবে চাপ দিচ্ছিলেন। প্রায় তিন মাস আগে একটি কুইজ প্রতিযোগিতার পর সাথী ও তার বান্ধবীরা মসজিদে নূর ঘুরতে গেলে প্রধান শিক্ষক তাদের শাসন করেন। এরপর থেকেই তিনি সাথীকে বারবার অভিভাবক নিয়ে আসার জন্য চাপ দিতেন এবং স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন। ঘটনার দিনও ক্লাসে সবার সামনে তাকে তিরস্কার করা হয়। এরপর সাথী প্রথমে নিজের হাত কেটে এবং পরে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

গুরুতর আহত অবস্থায় সাথীকে প্রথমে বকশীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকার নিটোরে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে তার চিকিৎসা চলছিল। তার শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অবশেষে, সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে ২৯ জুলাই সাথী শেষ নিঃশ্বাস ত্যাগ করে, নিভে যায় তার জীবন প্রদীপ।

তার মৃত্যুতে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, এবং এলাকাবাসী গভীরভাবে শোকাহত। পরিবার তার মৃত্যুর জন্য অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।