• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

জামালপুরে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠানে অভিভাবক সমাবেশ

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠানে অভিভাবক সমাবেশ ও মাদার অব ডিউটি নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
আজ শনিবার ২ আগস্ট সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর জামালপুরের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর  জামালপুরের উপ- পরিচালক মোঃ মঞ্জুর  আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম,মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা জুলাই গণভ্যুত্থানে মায়েদের আত্মত্যাগের ভূমিকা বিষয়ে আলোকপাত করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে জুলাই স্মৃতিকে বুকে ধারণ করে একটি ক্ষুধা,  দারিদ্র ও দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।