• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

সুপ্রিম কোর্টে পারমিশন প্রাপ্ত নবীন আইনজীবীদের সম্মাননা

 মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ি থেকেঃ|

সুপ্রিম কোর্ট বারের প্লাটিনাম লাউঞ্জে সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (সিউলা), সুপ্রিম কোর্ট শাখার আয়োজনে ২০২৫ সালে সুপ্রিম কোর্টের পারমিশনপ্রাপ্ত বিজ্ঞ আইনজীবীদের সম্মাননা, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে নবীন আইনজীবীরা নিজেদের পরিচয়, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি পেশাগত উন্নয়ন, নৈতিকতা ও আইনজীবী জীবনের চ্যালেঞ্জ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। এসোসিয়েশন এর আহ্বায়ক এডভোকেট নিয়াজ মোহাম্মদ মাহাবুব এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য সৈয়দ ফজলে এলাহী অভি, মোঃ আশিকুজ্জামান নজরুল, এডভোকেট মোঃ আরিফুল আলম, সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ সাব্বির হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল এমরান হোসেন সজিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল আসমা হোসেন জীবনী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।