• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

বাল্য বিয়ে মুক্ত ঘোষণা হলো ইসলামপুরে ৪ ইউনিয়ন

 

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুর
উপজেলার ৪ টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের
আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের
উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইসলামপুর সদর ইউনিয়ন, চিনাডুলী
ইউনিয়ন, বেলগাছা ইউনিয়ন ও কুলকান্দি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত
ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
তৌহিদুর রহমান।
ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এরিয়া ম্যানেজার সজল গমেজের সভাপতিত্বে এতে
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা হুসনে আরা খাতুন, ওয়ার্ল্ড
ভিশন বাংলাদেশ জামালপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র
ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট
প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরামসহ বিভিন্ন সরকারি
কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতা, শিশু ফোরাম
সদস্য, শিক্ষক, অভিভাবক, এনজিও প্রতিনিধিরা এতে অংশ নেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাল্যবিবাহ দেশ-জাতির
জন্য ক্ষতিকর। এটি একটি সামাজিক ব্যাধি এবং আমাদের শিশুদের
ভবিষ্যৎ সম্ভাবনার জন্য প্রতিবন্ধকতা। আমাদের সবাইকে বাল্যবিবাহ
প্রতিরোধে এগিয়ে আসতে হবে এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার
আহবান জানান। সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য পারি
ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রশংসা করেন। পরে
তিনি উপস্থিত সকলকে বাল্যবিবাহ বন্ধে শপথ বাক্য পাঠ করান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।