• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে বিশিষ্ট সমাজ সেবক ও অবঃ সহকারী কর্মকর্তা হারুন অর রশীদ এর কুলখানী অনুষ্টিত

 

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে দক্ষিন কাচারীপাড়া নিবাসী বিশিষ্ট সমাজ সেবক ও জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবঃ সহকারী কর্মকর্তা মরহুম আলহাজ হারুন অর রশীদ এর কুলখানী অনুষ্টিত হয়েছে।

আজ শুক্রবার জামালপুর মডেল মসজিদে বাদ জুম্মা ফাতেহা পাঠ ও দোয়ায় মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ফাতেহা পাঠ ও  দোয়া মাহফিলে ‍উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারন সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন,নিহত অবঃ সহকারী কর্মাকর্তা মরহুম আলহাজ হারুন অর রশিদ এর বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফেরদৌস রহমান মিল্টন,ছোট ছেলে মোঃ বাপ্পি সহ আরো ধর্মপ্রান মুসুল্লিরা। এ সময় বিশিষ্ট সমাজ সেবক ও জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবঃ সহকারী কর্মাকর্তা মরহুম আলহাজ হারুন অর রশিদ আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামালপুর মডেল মসজিদের খতিব মাওলানা মাসুদ হোসাইন।

উল্লেখ্য যে , বিশিষ্ট সমাজ সেবক ও জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের অবঃ সহকারী কর্মকর্তা মরহুম আলহাজ হারুন অর রশীদ ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগহ্রন করেন ও ২০২৫ সালের ২৫ জুলাই ইন্তেকার করেন।তিনি চাকুরী জীবনের পাশাপাশি সদালাপি ও এলাকার নানামূখী সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।