• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে এয়ারগানসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী, এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) সকালে শহরের স্টেশন রোড এলাকার স্থানীয় বাসিন্দা ফজলুল করিম মনিরের বাসায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।
অভিযানে ফজলুল করিম মনিরের ছেলে মিয়াজী মেহরাবের ঘর থেকে একটি এয়ারগান, দুইটি চাইনিজ কুড়াল, ৬টি ধারালো চাকু, ৪টি ওয়াকিটকি, ১টি তলোয়ার, ২টি দুরবীন, ১টি বুলেটপ্রুফ জ্যাকেটসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় মিয়াজী মেহরাব(২৪) কে গ্রেফতার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হবে। তবে গ্রেফতারকৃত যুবক মানসিক বিকারগ্রস্থ বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।