• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বকশীগঞ্জে সরকারি শেড দখলমুক্ত, অবৈধ দোকান উচ্ছেদ

 

মতিন রহমান, বকশীগঞ্জ, জামালপুর :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজারে সরকারি অর্থে নির্মিত একটি শেড অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে শেডটির ওপর অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ১০টি দোকান উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সারমারা বাজারে সরকারি অর্থে নির্মিত এই শেডটি দীর্ঘদিন ধরে কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ী অবৈধভাবে দখল করে রেখেছিলেন। এতে বাজারের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছিল এবং সাধারণ ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে।

অভিযানের সময় অবৈধভাবে স্থাপিত দোকানগুলো সরিয়ে দিয়ে সরকারি শেডটি পুরোপুরি দখলমুক্ত করা হয়। এই কাজে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা বলেন, “জনগণের সুবিধার জন্য সরকারি সম্পদ যেন কোনোভাবেই অবৈধ দখলে না থাকে, সে বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখছি। ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।