• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

জামালপুরের সরিষাবাড়িতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’সহায়তায় ৮০ টি পরিবার পেল বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী

ফজলে এলাহী মাকামঃ
নিরাপদ পানির অভাব দূরীকরণ ও জনস্বাস্থ্যের উন্নয়নে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির’ উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮০টি দুস্থ্য পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। তিনি বলেন, বিশুদ্ধ পানির নিশ্চয়তা মানুষের মৌলিক অধিকার। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি অবহেলিত মানুষের কল্যাণে যে আন্তরিকতা নিয়ে কাজ করছে তা প্রশংসনীয় এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। তিনি বলেন, “আমরা শুধু টিউবওয়েল বিতরণ করছি না, প্রতিটি টিউবওয়েলের সাথে টেকসই প্লাটফর্ম তৈরি করে দিচ্ছি, যাতে উপকারভোগী পরিবারগুলো দীর্ঘমেয়াদে সুপেয় পানি ব্যবহার করতে পারে। ভবিষ্যতেও আমরা এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক, বাউসী বাঙ্গালী হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, এভারগ্রীন লাইফ জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক এডভোকেট আসিমুল ইসলাম, সরিষাবাড়ী পৌর যুবদলের সভাপতি রমজান আলী,
সাংবাদিক স্বপন মাহমুদ ও কামরুল ইসলাম, দোস্ত এইডের কর্মকর্তা শওকত মিয়া ও শেখ সাদীসহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস।

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় শুধু টিউবওয়েল বিতরণই নয়, বরং প্রতিটি টিউবওয়েল স্থাপন ও টেকসই ব্যবহারের জন্য সুদৃশ্য প্লাটফর্ম নির্মাণ করে দেয়া হচ্ছে। এর ফলে পানিবাহিত রোগ কমে আসবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন সহজ হবে।

উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগকে জীবনের জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেন। তাদের মতে, নিরাপদ পানির ব্যবস্থা তাদের দৈনন্দিন জীবনের কষ্ট অনেকটাই লাঘব করবে।

উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, দারিদ্র বিমোচন, খাদ্য ও ত্রাণ সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, গৃহ নির্মাণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।