• বুধবার, ২০ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন: মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর):

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাই অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজীর বিরুদ্ধে হত্যা ও মারধরের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনেছেন তার বোন স্বপ্না বেগম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে স্বপ্না বেগম বলেন, নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মৌজায় তার ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজীর জমির পাশেই তার নিজের কেনা ৪০ শতাংশ জমি রয়েছে। সম্প্রতি তার ভাই জমির আইল কেটে নিলে তার স্বামী মো. মিল্লাত মিয়া বর্গাদারকে বিষয়টি জানান। এতে সিরাজী ক্ষিপ্ত হয়ে মিল্লাত মিয়াসহ তার দুই ছোট ভাইকে গালিগালাজ করেন এবং মেরে ফেলার হুমকি দেন। এরপর অ্যাডভোকেট সিরাজী নিজেই বাদী হয়ে তার স্বামী ও দেবরদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

স্বপ্না বেগম আরও অভিযোগ করেন, গত ১০ সেপ্টেম্বর তার ভাই সিরাজী তার স্ত্রীর মাধ্যমে তাকে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তিনি স্বামীকে ছেড়ে আসার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় সিরাজী তাকে মারধর করেন এবং গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর তিনি জামালপুর আদালতে মামলা করতে গেলে তার ভাই তাকে কোর্ট প্রাঙ্গণে হেনস্তা করেন এবং মেরে ফেলার হুমকি দেন। শুধু তাই নয়, গত ২২ সেপ্টেম্বর তার ভাই তার মামলার ৪ নম্বর সাক্ষীকে বাদী করে তাদের বিরুদ্ধে আরও একটি মিথ্যা মামলা দায়ের করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বপ্না বেগম ন্যায়বিচার দাবি করে বলেন, ‘আমি আইনের সহায়তা চাই। জুলুমবাজ অপশক্তির হাত থেকে আমার পরিবার বাঁচতে চায়।’ এ সময় তার পাশে ছিলেন স্বামী মিল্লাত মিয়া এবং দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমন।

এ বিষয়ে অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী বলেন, সংবাদ সম্মেলনে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরও বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আইনের আশ্রয় নিয়েছি। যা কিছু হবে আইনের মাধ্যমেই হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।