• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সাকিব হোসেন ঃ
জামালপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ও জামালপুর-২ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এসময় বক্তারা বলেন, গতকাল বিকেলে ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে বাড়ি ফেরার পথে শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মীদের উপর আকস্মিক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ৪ জন আহত হন। এ ঘটনায় এখনো দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়নি। তাই দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আগামীতে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।