• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে একতা ক্লাব প্রাঙ্গণে লাল-সবুজের আলোকসজ্জা

 

এস,এম,কামরুল হাসান বাদলঃ

মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক ও ক্রীড়া সংগঠন একতা ক্লাব, শহিদ হিরু সড়ক, জামালপুর—সরকারি নির্দেশনা অনুযায়ী লাল ও সবুজ রঙে আলোকসজ্জার মাধ্যমে ক্লাব প্রাঙ্গণ সুশোভিত করেছে।

১৬ ডিসেম্বরের মহান এই দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও জাতির গৌরবময় বিজয়কে স্মরণীয় করে রাখতে একতা ক্লাব কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করে। সন্ধ্যা নামতেই লাল-সবুজের মনোরম আলোকচ্ছটায় ক্লাব এলাকা এক অনন্য রূপ ধারণ করে, যা সাধারণ মানুষ ও পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।

একতা ক্লাবের সভাপতি আসিফ সিদ্দিকী সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম রবিন সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ মিয়া দপ্তর সম্পাদক এস,এম,কামরুল হাছান বাদল জানান, মহান বিজয় দিবস আমাদের জাতীয় চেতনার প্রতীক। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ ও দেশপ্রেম জাগ্রত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের অঙ্গীকার ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।