• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন দলীয় মনোনীত প্রার্থী গণ, প্রাকৃতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিক এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের মানুষের সমন্বয়ে জামালপুরে রাজনৈতিক সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ ডিসেম্বর বুধবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম  জামালপুরের আয়োজনে  ইউকে ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায়  এডভোকেসি সভায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম  জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আহসানুজ্জামান রুমেল জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন, জেলার জামায়াতের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার,গণ অধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী  জাকির হোসেন , জামালপুর ৩ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান আজাদী, জেলা এনসিপির সদস্য সচিব ডাক্তার মোশারফ হোসেন, সহ সঞ্চালনা করেন মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক শাহ মাসুদ প্রমুখ।
এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ এবং সম্প্রীতি বজায় রেখে একটি অবাদ, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে আলোকপাত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।