• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় মদ সহ আটক -১ 

 

ফজলে এলাহী মাকাম ঃ

“মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এই প্রতিপাদ্যকে  সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)ভারতীয় মদ-৫৭ বোতল, মোবাইল-০১টি, সীমকার্ড-০২টি এবং নগদ ৪০০/- টাকাসহ মোঃ জিয়ারুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে।

জামালপুর ব্যাটেলিয়ান ৩৫ বিজিবি পক্ষ থেকে যুক্তিতে জানানো হয় জামালপুর ব্যাটেলিয়ান ৩৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালানী অভিযান পরিচালনার অংশ হিসেবে । ১৭ ডিসেম্বর  বুধবার রাতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ বাঘারচর বিওপির সীমান্ত পিলার ১০৭৪/৯-টি হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাঘারচর এলাকায় ৫৭ বোতল ভারতীয় মদ , একটি মোবাইল-২টি সীমকার্ড এবং নগদ ৪০০/- টাকা সহ মোঃ জিয়ারুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।  সে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার  নওদাপাড়া গ্রামের শাহজামান এর ছেলে। ৩৫ বিজিবি পক্ষ থেকে  জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আসামী জিয়ারুল ইসলামকে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি মহাপরিচালকের ঘোষিত চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বলে জানিয়েছে জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।